AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

US bangla air crash লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
US bangla air crash লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

মার্চ ১৪, ২০১৮
০২ ও ২০ বিভ্রান্তীতে বিধ্বস্ত বাংলাদেশের বিমান !! নেপাল টাইমসের বিশ্লেষণ ““ 
কন্ট্রোল রুমের দু'রকম নির্দেশনায় বিভ্রান্ত হন পাইলট


নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত বিমানটির পাইলট ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের দু'রকম নির্দেশনায় বিভ্রান্ত হন।
এ ঘটনায় এরই মধ্যে বিমানে থাকা ৭১ জনের মধ্যে ৫০ জন নিহত হয়েছেন।
এটিসির সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও’র শেষ চার মিনিট বিশ্লেষণ করে নেপালের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। অডিওটি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে ইউটিউবে। তা শুনে বৈমানিকরাও বলছেন, এটিসির নির্দেশনার ফলে প্লেনের ককপিট বিভ্রান্ত হয়েছে। ইউটিউবে ছড়িয়ে পড়া ওই অডিও শুনে অনেকেই মন্তব্য করছেন, এটা পুরোপুরি এটিসির ভুল। তাদের ভুলের এমন মারাত্মক মাশুল গুনতে হলো বাংলাদেশসহ সংশ্লিষ্টদের।
বিস্তারিত থাকছে ভিডিওতে- 

মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

মার্চ ১৩, ২০১৮
বেরিয়ে এলো বিষ্ফোরক তথ্য !! পাইলট আগেই বিধ্বস্ত ছিলেন !! US Bangla Air Crash in Nepal | AOW News |

বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানকে ইউএস-বাংলা কর্তৃপক্ষ তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ডিউটিতে পাঠান বলে অভিযোগ ওঠেছে। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন পাইলট। জানা যায়, আবিদ সুলতান রোববার রাত ৯ টায় চাকুরি থেকে ইস্তফা পত্র (রিজাইন লেটার) কোম্পানি প্রধানের কাছে জমা দিয়েছিলেন। এর পরও তাঁকে অব্যাহত ফ্লাইটের চাপ দেওয়া হয়েছে।
আবিদ সুলতান সোমবার সকালে ০৭.৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাই করে ৯.৩০ মিনিটে ঢাকা ফিরে এসেছেন। আধ ঘন্টা পর আবার সকাল ১০.০০ টায় চট্টগ্রাম ফ্লাই করে ১২টায় ঢাকা ফিরে এসেছেন। আবার তাঁকে দুপুর ১২.৩০ মিনিটে কাঠমান্ডু ফ্লাই করতে হয়। জানা গেছে, নেপালের ফ্লাইট অপারেট করতে অনিচ্ছা প্রকাশ করার পরও তাঁকে বাধ্য করা হয়।
বিস্তারিত থাকছে ভিডিওতে- 

মার্চ ১৩, ২০১৮
মুশফিকুর রহিমের রিএ্যাকশন- বিমান বিধ্বস্তে | যা বললেন তিনি !! Bangladesh Aircraft Crash in Nepal |

সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত হওয়া মানুষদের জন্য সবার কাছে দোয়া চেয়ে মুশফি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজেলেখেন ‘আমাদের প্রত্যেকের উচিত নিহত মানুষদের জন্য দোয়া করা’


আরো বিস্তারিত থাকছে ভিডিওতে- 

মার্চ ১৩, ২০১৮
তড়িঘড়ি করেই ফিরছেন হাসিনা !! নেপালের পাশে দাড়াচ্ছে বাংলাদেশ !! US bangla Aircraft Crash in Nepal | 


প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “এসময় নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। খাড়গা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। তিনি আরও বলেন, প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে।”
বিস্তারিত থাকছে ভিডিওতে- 

মার্চ ১৩, ২০১৮
যে কারণে বিধ্বস্ত হলো বিমানটি | দোষ নেপালের |  যেভাবে দায় সেরেছে ইউএস বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ  | 


নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত বিমানটি ভুল বার্তার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্তৃপক্ষ।
ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে দেয়া ভুল বার্তার কারণে সোমবার বিমান দুর্ঘটনা ঘটেছে।
ঢাকাস্থ ইউএস বাংলার কার্যালয়ের সামনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
বিস্তারিত ভিডিওতে- 


মার্চ ১৩, ২০১৮
ক্রাশ করার আগে আকাশে যা করল বিমানটি !! US Bangla Air Crash at Kathmandu in Nepal | Plane Crash |
অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি


নেপালে বিধ্বস্ত উড়োজাহাজটি অবতরণের আগে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দুই বার চক্কর দিয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
ওই বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার ছেত্রি জানান, পাইলট অবতরণের অনুমতি পাওয়ার পর উত্তর দিকে অবতরণ করতে চান। তখন কন্ট্রোল টাওয়ার থেকে জানতে চাওয়া হয়, কোনো সমস্যা আছে কি না। এর জবাবে পাইলট জানান, কোনো সমস্যা নেই। এরপর অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি। আবার নিয়ন্ত্রণ টাওয়ার থেকে জানতে চাওয়া হয়, সবকিছু কি ঠিক আছে? জবাবে পাইলট জানান, ঠিক আছে।

বিস্তারিত ভিডিওতে-