ইতিহাসে প্রথম বার, লাইনে এলো মিয়ানমার !! যেভাবে গাড়ত্যাড়া মিয়ানমারকে লাইনে আনলো বাংলাদেশ !! BGB-BGP
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে প্রথমবারের মতো যৌথ টহল
বাংলাদেশ-ভারত সীমান্তে যৌথ টহল কোনও নতুন ঘটনা না হলেও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এই প্রথম চালু হলো যৌথ টহল। উভয় দেশের দুই সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গত তিন দিনে ওই সীমান্তে দুইবার যৌথ টহল দিয়েছে। সীমান্তে এই যৌথ টহল অব্যাহত থাকবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন টেকনাফে বিজিবি ব্যাটালিয়ন-২-এর কমান্ডার লে. কর্নেল আরিফুল ইসলাম।
গত রবিবার (১৩ আগস্ট) ও বুধবার (১৬ আগস্ট) জিরো লাইনে এই যৌথ টহল হয়। বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে উত্তরের সীমান্তে এই যৌথ টহল চলে। বর্ডার ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই যৌথ টহল দেওয়া হয় ৩১ নম্বর পিলারের ওপরের দিকে থেকে ৩২ নম্বর পিলার পর্যন্ত। টংডু সীমান্তেও এই যৌথ টহল হয়। রবিবার টহলের শুরুতে বিজিবি ও বিজিপি সদস্যরা নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বিস্তারিত ভিডিওতে-

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন